স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের বিজয় দিবস উদযাপিত হলো। ইতিহাসের এই বিশেষ দিনে বঙ্গবন্ধুর দেশে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মানুষের এগিয়ে চলার মহামন্ত্র বিশ্ববাসী নতুন করে শুনতে পাচ্ছে। আসলে গভীরতর অর্থে, চেতনার পরিমাপে মুক্তিযুদ্ধের একটি ব্যাপক এবং বহুমাত্রিক রূপ রয়েছে। রাষ্ট্রভাষা-আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি অপশাসন-বিরোধী প্রতিটি আন্দোলনের সেই অনিবার্য চেতনা আমাদের সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে।
total views : 184