আমাদের সংবিধান নারী-পুরুষের সমানাধিকারকে নিশ্চিত করেছে। কিন্তু সমাজে নারী-পুরুষের চরম বৈষম্য দেখা যায়। সবচেয়ে বড় প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন।
প্রতিনিয়ত নারীকে ঘরে-বাইরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। যেমন নগরে নারীর একা চলাচলে নিরাপত্তার অভাব। যানবাহনে চলাচলে নিরাপত্তাহীনতা, প্রতিনিয়ত যৌন হয়রানি ও আইনের সঠিক প্রয়োগের অনিশ্চয়তা নারীর স্বাধীন চলাচলকে বাধাগ্রস্ত করছে।
এসব অপ্রত্যাশিত ঘটনাকে ঘিরে নাগরিক ভাবনাগুলোর সমন্বয় সাধন এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। আলোচকদের মধ্য থেকে এসব বিষয় আলোচনায় আসবে। এখন আলোচনা করবেন শাহনাজ আরেফিন।
total views : 195